জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সহযোদ্ধাদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের একদফা ঘোষক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৫ আগস্ট) থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক আন্দোলনকর্মী নাহিদ ইসলামের পাঠানো বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন। তারা এসব বার্তা শেয়ার করে নাহিদ ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই আন্দোলনের স্মৃতি ও আদর্শের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রকাশিত স্ক্রিনশটগুলোতে দেখা যায়, নাহিদ ইসলাম প্রত্যেককে নাম উল্লেখ করে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, "ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শুভেচ্ছা। মূল কথা একটাই— একদফা আন্দোলন সাধারণ মানুষই চেয়েছিল, তাই অর্জিত হয়েছে। আপনিই একদফার আসল ঘোষক এবং জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড। জনগণ না থাকলে জুলাই সফল হতো না। জুলাইকে ধারণ করার জন্য আপনাকে ধন্যবাদ। ভুলত্রুটি ধরিয়ে দিয়ে সবসময় আমাদের পাশে থাকবেন— এই প্রত্যাশা রইল।"
স্ক্রিনশট প্রকাশকারীরা নিজেদের পোস্টে লিখেছেন, আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি এমন ব্যক্তিগত বার্তা তাদের অনুপ্রাণিত করেছে। অনেকেই এটিকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের প্রতি সম্মান ও স্বীকৃতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, নাহিদ ইসলাম ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ঘোষিত একদফা আন্দোলনের ঘোষক ছিলেন। দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি আন্দোলনের সহযোদ্ধাদের উদ্দেশ্যে তার এই ব্যক্তিগত বার্তাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ০৬ আগস্ট
বিষয় : এনসিপি নাহিদ ইসলাম

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬