জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক পতন ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১-দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের ভবিষ্যৎ কোনো ব্যক্তির নয়, বরং জনগণের হাতে। তার অভিযোগ, গণভোটে প্রকাশিত জনমতের যথাযথ বাস্তবায়ন না হলে বর্তমান সরকারও জনগণের কঠোর জবাবদিহির মুখোমুখি হবে।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আন্দোলনের শেষ পর্যায়ে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও সাধারণ মানুষ সব বাধা অতিক্রম করে রাজপথে নেমে এসেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, সেই আন্দোলনের মূল শক্তি ছিলেন সাধারণ মানুষ, শ্রমজীবী, শিক্ষার্থী, কৃষক, আলেম এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।
এনসিপির এই নেতা আরও দাবি করেন, জুলাই আন্দোলনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ছিলেন না। তিনি অভিযোগ করেন, এখন আন্দোলনের চেতনার বাইরে গিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার মতে, জনগণের দেওয়া রায় অনুযায়ী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের দাবি তোলার কারণে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। হবিগঞ্জ ও ঢাকার কয়েকটি হাসপাতালে আহতদের চিকিৎসা নিতেও বাধার মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি।
সমাবেশে ছাত্রদল ও যুবদলের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের পথ পরিহার করা উচিত। একই সঙ্গে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিও রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিচার নিশ্চিতের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ১১-দলীয় জোটের বিভিন্ন নেতা বক্তব্য দেন।
স্কাই টাইমস/ এমএ/ ০৫ আগস্ট
বিষয় : এনসিপি নাসীরুদ্দীন পাটওয়ারী তারেক রহমান

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬