মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

যদি সরকার দায়িত্ব ছেড়ে দেয়, তারপর কে দেশ চালাবে? বিএনপির বিকল্প নেই: নূর

ঢাকা কলেজে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন নুরুল হক নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারবিরোধী আন্দোলন বা সংঘাতের রাজনীতি দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর জনগণ স্থিতিশীলতা চায় এবং বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় দেশ পরিচালনার মতো সক্ষম বিকল্পও নেই।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর ঢাকা কলেজ অডিটোরিয়ামে ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূর বলেন, বর্তমান সরকার এখনো ছয় মাস পূর্ণ করেনি। এরই মধ্যে সরকারবিরোধী আন্দোলনের আহ্বান জানানো হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি সরকার দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে দেশ পরিচালনার দায়িত্ব কে নেবে? তার ভাষায়, বর্তমান ভূরাজনৈতিক সংকট মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকার ছাড়া কার্যকর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী হওয়ার কারণে তিনি বিএনপির পক্ষ নিচ্ছেন—এমন ধারণা সঠিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় কাছ থেকে দেখেছেন বলে দাবি করেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হলেও বাংলাদেশ পরিস্থিতি তুলনামূলকভাবে সফলভাবে সামাল দিতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।

এ জন্য অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিয়ে নূর বলেন, তাদের সমন্বিত উদ্যোগের ফলে সম্ভাব্য বড় ধরনের সংকট এড়ানো সম্ভব হয়েছে।

বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যা দীর্ঘদিনের হলেও অনেক শিক্ষিত তরুণ প্রকৃত অবস্থা না বুঝে বিভিন্ন আন্দোলনে যুক্ত হচ্ছেন। এতে দেশের অস্থিতিশীলতা চায়—এমন বিদেশি শক্তি সুযোগ নিতে পারে এবং নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বক্তব্যের শেষদিকে তরুণদের উদ্দেশে নুরুল হক নূর বলেন, সরকারকে সমালোচনা করা, দুর্বলতা তুলে ধরা এবং সঠিক সিদ্ধান্ত নিতে চাপ সৃষ্টি করা গণতান্ত্রিক অধিকার। তবে উসকানিমূলক আন্দোলন, বিভ্রান্তিকর রাজনীতি এবং অশালীন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা জুলাইয়ের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

বিষয় : নুরুল হক নূর বিএনপির বিকল্প নেই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

যদি সরকার দায়িত্ব ছেড়ে দেয়, তারপর কে দেশ চালাবে? বিএনপির বিকল্প নেই: নূর

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x