গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে এলপিজির মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে এবং নিম্ন ও মধ্যবিত্তের ওপর নতুন চাপ সৃষ্টি করবে।
রোববার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ইতোমধ্যেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। এর মধ্যে গৃহস্থালি ও পরিবহনে ব্যবহৃত এলপিজি এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে।
তিনি দাবি করেন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে বিভিন্ন পণ্য ও সেবার দামে পড়েছে। অথচ মানুষের আয় সেই অনুপাতে না বাড়ায় জীবনযাত্রার ব্যয় বহন করা দিন দিন কঠিন হয়ে উঠছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল উল্লেখ করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২ আগস্ট থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। পাশাপাশি অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, এলপিজির মূল্যবৃদ্ধির প্রভাব শুধু ভোক্তা পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না; উৎপাদন খাত ও সামগ্রিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি দেশের জ্বালানি চাহিদা পূরণে প্রয়োজনীয় এলএনজি আমদানির উদ্যোগ জোরদার করার পাশাপাশি এলপিজির বর্ধিত মূল্য পুনর্বিবেচনা করে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
স্কাই টাইমস/ এমএ/ ০৩ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬