আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের সব স্তরের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। দলীয় সূত্র বলছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কমিটিগুলো পর্যায়ক্রমে পুনর্বিন্যাস করে নিষ্ক্রিয়দের পরিবর্তে তরুণ, ত্যাগী ও সক্রিয় নেতাদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দলটির নীতিনির্ধারকদের মতে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দুর্বল সংগঠন নিয়ে নির্বাচনে গেলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা সুবিধা নিতে পারে বলে মনে করছেন তারা। এ কারণে মহানগর, জেলা, উপজেলা ও অন্যান্য সাংগঠনিক ইউনিটে পরিবর্তন আনার প্রস্তুতি চলছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও জোরদার করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে বলে আলোচনা রয়েছে। একই সঙ্গে কাউন্সিলের আগেই বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণের সম্ভাবনাও রয়েছে।
বিএনপির দায়িত্বশীল নেতাদের মতে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর দলীয় কার্যক্রমকে আরও গতিশীল রাখতে সাংগঠনিক পুনর্গঠন অপরিহার্য হয়ে উঠেছে। প্রবীণ ও অসুস্থ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের পরীক্ষিত নেতাদের গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়েও আলোচনা চলছে।
দলীয় অঙ্গনে আলোচনায় রয়েছে, স্থায়ী কমিটির শূন্য পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালের নাম। এছাড়া আব্দুল আউয়াল মিন্টু ও জয়নুল আবদিন ফারুকের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
বর্তমানে বিএনপির স্থায়ী কমিটিতে চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দায়িত্ব পালন করছেন। তবে কয়েকজন সদস্য বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে সক্রিয় নন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা বাস্তবতার কারণে দীর্ঘ সময় দলীয় কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি। তবে এ সময়ে সাংগঠনিক কার্যক্রম থেমে থাকেনি এবং পুনর্গঠনের কাজ অব্যাহত রয়েছে। যদিও সম্ভাব্য নতুন নেতৃত্ব বা কাউন্সিলের নির্দিষ্ট সময় নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পরিচালনার পাশাপাশি দলীয় সংগঠনকে কার্যকর রাখা যে কোনো রাজনৈতিক দলের জন্য বড় চ্যালেঞ্জ। সে বিবেচনায় বিএনপির সাংগঠনিক পুনর্গঠন ও নতুন নেতৃত্বের অন্তর্ভুক্তি দলকে আরও গতিশীল করবে এবং স্থানীয় সরকার নির্বাচনেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
স্কাই টাইমস / এমএ / ০২ আগস্ট

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬