মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘জিয়া ব্যবসা হলে জুলাই ব্যবসা কেন নয়’ বিএনপিকে প্রশ্ন মাহমুদা মিতুর

ডা. মাহমুদা মিতু

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বিএনপির সমালোচনা করে বলেছেন, যদি বিএনপি ‘জিয়া ব্যবসা’ করতে পারে, তাহলে ‘জুলাই ব্যবসা’ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা মিতু অভিযোগ করেন, বিএনপি প্রায়ই এনসিপিকে উদ্দেশ্য করে ‘জুলাই ব্যবসা’ করার অভিযোগ তোলে। তার ভাষ্য, এসব মন্তব্যের মাধ্যমে জুলাই আন্দোলন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অবমূল্যায়নের চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মোদিবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতিও যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।

তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের স্মৃতি ধরে রাখার কাজকে কেউ ‘ব্যবসা’ বললেও, তাদের কাছে এটি দায়িত্ব, ভালোবাসা ও দায়বদ্ধতার প্রকাশ। তাই এই আদর্শকে ভবিষ্যতেও লালন করা হবে বলে জানান তিনি।

বিএনপিকে উদ্দেশ করে দেওয়া বক্তব্যে মাহমুদা মিতু বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শহীদদের প্রত্যাশা পূরণ, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, পুলিশ সংস্কার এবং গুম কমিশন গঠনের মতো বিষয়গুলোই বেশি গুরুত্ব পাওয়া উচিত। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও নারীর মর্যাদা রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত করা, কটূক্তি বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থামানো যাবে না। এসবকে উপেক্ষা করে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলেও মন্তব্য করেন।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এছাড়া জাতীয় নারী শক্তি, যুব শক্তি ও জাতীয় ছাত্র শক্তির জেলা পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

স্কাই টাইমস / এমএ / ০২ আগস্ট 

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘জিয়া ব্যবসা হলে জুলাই ব্যবসা কেন নয়’ বিএনপিকে প্রশ্ন মাহমুদা মিতুর

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x