সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আবারও সিলেটের জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর এবার সিলেটের জৈন্তাপুরে হামলার ঘটনা ঘটেছে।  শুক্রবার (৩১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে তিনি এ অভিযোগ করেন।

ভিডিও বার্তায় নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, জৈন্তাপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র শেষ কর্মসূচি শেষ করে ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তিনি আহত হয়েছেন বলেও উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখেন, “তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন।”

ভিডিওতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। তবে হামলার ঘটনায় কারা জড়িত, কীভাবে হামলা হয়েছে বা এতে কতজন আহত হয়েছেন—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এক বার্তায় এনসিপি জানায়,  সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।

গাড়িতে থাকা এনসিপি নেতা রফিকুল ইসলাম কনক জানিয়েছেন, সামনে এবং পিছনে পুলিশের গাড়ি থাকার পরেও এই হামলা হয়েছে। পুলিশ কোন ভূমিকা পালন করেনি।

স্কাই টাইমস/ এমএ/ ৩১ জুলাই

বিষয় : নাসীরুদ্দীন পাটওয়ারী হামলা বিএনপির হামলা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আবারও সিলেটের জৈন্তাপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x