মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘ধরো, মারো, মামলা দাও’ এটাই তারেক রহমানের সংস্কৃতি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসিরুদ্দিন পাটোয়ারী ও প্রধানমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকারের রাজনৈতিক সংস্কৃতি বিরোধীদের দমন এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। তার ভাষায়, “ধরো, মারো, মামলা দাও—এটাই এখনকার সংস্কৃতি।”

শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, হবিগঞ্জে এনসিপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে এমন সব অভিযোগ আনা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, মামলায় উল্লেখিত অনেক ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং এসব বিষয়ে দেশের মানুষ প্রকৃত ঘটনা প্রত্যক্ষ করেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, মামলায় থানায় হামলা বা হয়রানির মতো অভিযোগ আনা হলেও তিনি নিজেই থানায় যাননি। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতেই এসব মামলা করা হচ্ছে।

তিনি দাবি করেন, সরকার সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে রাজনৈতিকভাবে প্রভাব খাটাচ্ছে এবং এর ফলে মামলা, টেন্ডার নিয়ন্ত্রণ, দুর্নীতি ও সন্ত্রাসের মতো কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে।

এনসিপির এই নেতা আরও বলেন, একজন ব্যক্তি হামলার শিকার হওয়ার পরও উল্টো তার বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। এমন ঘটনাকে তিনি সরকারের রাজনৈতিক সংস্কৃতির অংশ বলে উল্লেখ করেন।

এ সময় তিনি মন্তব্য করেন, দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার অবসান ক্ষমতার পরিবর্তনের মাধ্যমেই সম্ভব হবে।

স্কাই টাইমস / এমএ / ৩১ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

‘ধরো, মারো, মামলা দাও’ এটাই তারেক রহমানের সংস্কৃতি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x