মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

‘যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে’ : ডা. মিতু

হবিগঞ্জে জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে গেলে মৌলভীবাজার-হবিগঞ্জ সীমান্তে পুলিশের বাধার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যার দিকে ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করলে পুলিশ একাধিকবার তাদের আটকে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার কয়েকটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, ব্যারিকেড পার হওয়ার সময় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এগিয়ে আসেন। অন্য একটি ভিডিওতে একই ধরনের পরিস্থিতিতে দলের শীর্ষ নেতা নাহিদ ইসলামকেও সামনে অবস্থান নিতে দেখা যায়।

পরে ডা. মাহমুদা মিতু নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঘটনাটির দুটি উচ্চ রেজুলেশনের স্থিরচিত্র প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “যুগে যুগে ভাইয়েরা এভাবেই বোনদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। এই দুটি ছবি দেখার পর আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না।”

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলের পাশের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠকে বসেন হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ।

অন্যদিকে, সারজিস আলম ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্কাই টাইমস / এমএ / ৩০ জুলাই

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x