সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে যাচ্ছেন এনসিপির নাহিদ- হাসনাতরা

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে সেখানে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগের দিনের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি তারা নির্ধারিত সময়েই পালন করতে চান।

বুধবার (২৯ জুলাই) এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিনে হবিগঞ্জ শহরে এনসিপি এবং বিএনপি-ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে জেলা প্রশাসন পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।

এনসিপির সূত্র জানায়, কর্মসূচিতে অংশ নিতে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

নাহিদ উদ্দিন তারেক বলেন, কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে সিলেটে পৌঁছেছেন। সেখান থেকে বিকেলে হবিগঞ্জে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ এনসিপির নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলা চালানো হয়। ওই ঘটনার প্রতিবাদ জানাতেই কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় নেতাদের ভাষ্য, মঙ্গলবারের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সাময়িকভাবে সিলেটে অবস্থান নেন। সেখান থেকেই তারা আজকের কর্মসূচিতে অংশ নিতে হবিগঞ্জে যাচ্ছেন।

অন্যদিকে, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, প্রশাসন যেহেতু ১৪৪ ধারা জারি করেছে, তাই দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে ফেরার পথে দলটির নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হন বলে এনসিপির দাবি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে হস্তক্ষেপ করে।

সর্বশেষ পরিস্থিতিতে হবিগঞ্জ শহরে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম হবিগঞ্জে হামলা হাসনাত

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জে যাচ্ছেন এনসিপির নাহিদ- হাসনাতরা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x