সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এনসিপির বিক্ষোভ কর্মসূচির পাল্টায় হবিগঞ্জে কর্মসূচি ঘোষণা ছাত্রদলের!

প্রতীকী ছবি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শীর্ষ নেতাদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। এর পরপরই একই দিনে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে  জাতীয়তাবাদী ছাত্রদলের হবিগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক সাংগঠনিক নির্দেশনায় জানানো হয়, হবিগঞ্জে শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে সকল মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

এনসিপি সূত্রে জানা গেছে, হবিগঞ্জের কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

অন্যদিকে, এনসিপির কর্মসূচি ঘোষণার পরই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার একদিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের হবিগঞ্জ জেলা শাখা।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি নেতৃবৃন্দ কর্তৃক বিএনপির চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে নিয়ে ‘উসকানিমূলক, মিথ্যাচার ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে জেলার সব উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচির ঘোষণা দেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে সার্কিট হাউসের দিকে ফেরার পথে দলের নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। 

হামলার ঘটনাকে কেন্দ্র করে বুধবার একই জেলায় এনসিপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই

বিষয় : ছাত্রদল এনসিপি হবিগঞ্জে হামলা রাজনীতি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

এনসিপির বিক্ষোভ কর্মসূচির পাল্টায় হবিগঞ্জে কর্মসূচি ঘোষণা ছাত্রদলের!

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x