হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, এনসিপির নেতারা জুলাই পদযাত্রায় যে এলাকাগুলোতে যাচ্ছেন, সেখানে স্থানীয় বিএনপির সংসদ সদস্য ও নেতাদের উদ্দেশে আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দিচ্ছেন।
রাশেদ খান বলেন, এনসিপির বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগের বিচার দাবির চেয়ে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে বেশি বক্তব্য দেওয়া হচ্ছে। তাঁর দাবি, কোথাও কোথাও কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যাচ্ছে।
তিনি আরও লেখেন, এনসিপি নেতাদের বক্তব্য দেখে তাঁর মনে হচ্ছে, তারা ইচ্ছাকৃতভাবে ভিক্টিম কার্ড খেলার জন্য ময়দান তৈরি করছে।
ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের খামাখা গালিগালাজ করবেন, আবার বলবেন শব্দের (গালির) বিপরীতে শব্দের রাজনীতি করুন! গালিগালাজ করার পরে ঐ এলাকার কতজনের বিক্ষুব্ধতাকে প্রশমিত করবেন?
তিনি আরও মন্তব্য করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে যেভাবে প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল, সেখান থেকে রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত।
বিএনপি এই নেতা বলেন, ভাগ্য ভাল যে, এখনো সবাই ধৈর্য্য ধারণ করে আছে। প্রবাদ আছে, মুখের কারণে দুধভাত আর মুখের কারণে ঝাঁটা বাড়ুন! স্থানীয় প্রতিনিধিদের গালিগালাজের পরেও যে অত্র এলাকার মানুষ ঝাঁটা বাড়ুন দিয়ে ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তো আপনাদের সৌভাগ্যের বিষয়!
স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই
বিষয় : এনসিপি হবিগঞ্জে হামলা রাশেদ খান হামলা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬