মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

হবিগঞ্জে ছাত্রদলের হামলায় এনসিপির আহত ২০

হামলায় আহত সারজিস আলম

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই জাগরণ পদযাত্রা শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা একটি সোনালী ব্যাংক শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের শায়েস্তাগঞ্জ টাউন হল এলাকায় সমাবেশ শেষে সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সমাবেশ শেষে এনসিপি নেতাদের বহরে ইটপাটকেল নিক্ষেপ করা হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে শহরের প্রধান সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, একটি মাইক্রোবাস থামিয়ে চালককে মারধর করা হচ্ছে এবং ভেতরে থাকা কয়েকজনকে টেনে বের করে হামলা করা হচ্ছে। এ সময় ঘটনাস্থলে ছবি তুলতে গিয়ে এক সাংবাদিকও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও তাদের সঙ্গে থাকা নেতারা শহরের একটি সোনালী ব্যাংক শাখায় আশ্রয় নেন। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে সার্কিট হাউসে পৌঁছে দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এনসিপির দাবি, হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে হবিগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুর রহমান মুবিনসহ কয়েকজনের অবস্থা গুরুতর। সারজিস আলম অভিযোগ করেন, জেলা পর্যায়ের এক নেতার হাত রডের আঘাতে ভেঙে গেছে, কয়েকজন মাথায় ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও দ্বিতীয় দফায় হামলার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

এনসিপির হবিগঞ্জ জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেন, থানা মোড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের গাড়িবহরে হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন বলেন, সংগঠনের কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত নয়। তার দাবি, এনসিপি নেতাদের বক্তব্যে ক্ষুব্ধ স্থানীয় লোকজনই প্রতিক্রিয়া দেখিয়েছে। একই ধরনের বক্তব্য দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানও।

এদিকে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

স্কাই টাইমস/ এমএ/ ২৯ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে ছাত্রদলের হামলায় এনসিপির আহত ২০

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x