জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে এবং কোনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেওয়া হবে না। তিনি বলেন, দেশের স্বার্থ, সীমান্ত নিরাপত্তা এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করাই হতে হবে রাষ্ট্রের অগ্রাধিকার।
মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির জবি শাখা আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রতিষ্ঠানটি এখনও প্রাপ্য স্বীকৃতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তিনি সরকারের প্রতি বিশ্ববিদ্যালয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়নই যথেষ্ট নয়, উচ্চশিক্ষায় মূল্যবোধ, গবেষণা ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে উপাচার্য ও শিক্ষক নিয়োগে স্বচ্ছ, নিয়মভিত্তিক এবং মেধানির্ভর প্রক্রিয়া প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ওই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এবং ১৫ জুলাইয়ের সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে কিছু অর্জন এলেও জনগণের প্রত্যাশার সবকিছু এখনো বাস্তবায়িত হয়নি। তাঁর ভাষায়, জুলাইয়ের আন্দোলন কেবল একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি গণতন্ত্র, ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের একটি চলমান প্রক্রিয়া।
পররাষ্ট্রনীতি নিয়ে বক্তব্যে এনসিপি আহ্বায়ক বলেন, দেশের সার্বভৌম স্বার্থ রক্ষায় বাংলাদেশকে স্বাধীন অবস্থান বজায় রাখতে হবে। "আমরা কারও আধিপত্য মেনে নেব না—ভারতেরও না, আমেরিকারও না,” বলেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা।
স্কাই টাইমস/ এমএ/ ২৮ জুলাই
বিষয় : এনসিপি নাহিদ ইসলাম

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬