মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

'নিজেদের রাষ্ট্রপতির অধীনে আগামী নির্বাচন ইঞ্জিনিয়ারিং করবে বিএনপি'

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুতা মিতু। তার পোস্টে তিনি রাষ্ট্রপতি পরিবর্তনের সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে ডা. মাহমুতা মিতু লেখেন, ‘ছয় মাস পর তীক্ষ্ণ বুদ্ধিতে রাষ্ট্রপতি অপসারণ মানে হলো আগামী নির্বাচন নিজেদের রাষ্ট্রপতির অধীনে করে আরও সফলভাবে ইঞ্জিনিয়ারিং করা।’ তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

এর আগে শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

ডা. মাহমুতা মিতুর বক্তব্যের বিষয়ে বিএনপি বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্কাই টাইমস / এমএ / ২৪ জুলাই

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x