মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জুলাই বিপ্লব দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে এসেছে : বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটে জনগণের দেওয়া রায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করলে অতীতের মতো ভবিষ্যতেও রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১০ এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মিরপুর অঞ্চল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছেন, সেটিকে সম্মান জানানো সরকারের দায়িত্ব। তিনি দাবি করেন, জনগণের রায়কে অগ্রাহ্য করলে ইতিহাসে তার নেতিবাচক পরিণতি হয়েছে এবং ভবিষ্যতেও জনগণ এমন সিদ্ধান্ত মেনে নেবে না।

গণভোট ও সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে সরকার গণভোটের পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু নির্বাচনের পর সেটিকে অবৈধ বলা হচ্ছে। তার ভাষ্য, যদি গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে একই প্রক্রিয়ার ধারাবাহিকতায় অনুষ্ঠিত সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন তৈরি হয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, তার দল সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ভাষায় ‘ফ্যাসিবাদের শেষ চিহ্ন’ দূর না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x