গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম দাবি করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তার ভাষ্য, দেশে মাদক, চাঁদাবাজি, জমি দখল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব এখনো অব্যাহত রয়েছে।
তিনি বলেন, নাগরিকদের সম্পত্তি দখল বা অন্যায়-অবিচারের শিকার হলে ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়ছে। এসব পরিস্থিতির পরিবর্তনে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সেই সংস্কার বাস্তবায়নে এনসিপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় সংসদে এনসিপির আটজন সদস্য থাকলেও তারা জনগণের পক্ষে সক্রিয় ভূমিকা রাখছেন। ভবিষ্যতে দলটি আরও শক্তিশালী অবস্থানে গেলে চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন।
রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, শুধু পদত্যাগ নয়, রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় এনসিপি। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের আহ্বান জানান।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্নে অগ্নিসংযোগের ঘটনাও বক্তব্যে তুলে ধরেন তিনি। জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং ঘটনার তদন্তের দাবি করেন। এ ধরনের ঘটনায় প্রশাসনের দায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পারছিস আলম, যুগ্ম সদস্যসচিব লুতফুর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬