প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবন মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামের। প্রথমে জাসদের ছাত্ররাজনীতি যুক্ত ছিলেন। এরপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। শিক্ষকতা পেশায়ও ছিলেন তিনি।
রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ এবং তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মতো নানা অধ্যায় রয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জীবনে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সৃষ্ট বিতর্ক এই প্রথম তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধরনের ধাক্কা দিয়েছে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর ফলে তার সংসদ সদস্য পদের ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতি
১৯৫১ সালের ২১ অক্টোবর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন গাজী নজরুল ইসলাম। ছাত্রজীবনে তিনি রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় জাসদের ছাত্র সংগঠনের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধের সঙ্গে যুক্ত হন বলে বিভিন্ন সময়ে দাবি করেছেন। জাতীয় সংসদেও তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেন এবং সংশ্লিষ্ট নথিপত্র নিজের কাছে রয়েছে বলে উল্লেখ করেন।
স্বাধীনতার পর তিনি জাসদে সক্রিয় থাকলেও ১৯৮৩ সালে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেন। পরে ধাপে ধাপে উপজেলা পর্যায়ের নেতৃত্ব থেকে কেন্দ্রীয় শুরা সদস্য এবং জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন।
শিক্ষকতা ও সংসদ সদস্য
রাজনীতির পাশাপাশি শিক্ষকতাও করেছেন গাজী নজরুল ইসলাম। ১৯৭৫ সালে একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে দ্বিতীয়বার এবং ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার সাতক্ষীরা-৪ আসন থেকে বিজয়ী হন।
একাধিকবার কারাবরণ
তার রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে একাধিকবার গ্রেপ্তার ও কারাবরণের ঘটনাও রয়েছে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় তাকে কয়েক দফা কারাগারে যেতে হয়।
ভিডিও বিতর্কে রাজনৈতিক সংকট
গত ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যাওয়া নারীকে গাজী নজরুল ইসলাম তার বৈধ দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
তবে ভিডিও প্রকাশের পর সাতক্ষীরায় বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, নৈতিক স্খলনের অভিযোগ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬