সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জের অংশ) আসনের জামায়াতের সংসদ সদস্যকে এলাকার মানুষ জনবান্ধব ও পরিশ্রমী জনপ্রতিনিধি হিসেবে জানেন। স্থানীয়দের দাবি, মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো, বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরাসরি অংশ নেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণেই তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের দায়িত্বও পালন করেছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নির্বাচিত হওয়ার পরও তিনি মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন। কোথাও রাস্তা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের সঙ্গে নিজেও কাজ করতেন, অনেক সময় মাটি কেটে রাস্তা সংস্কারের মতো কাজেও অংশ নিতেন। সাধারণ মানুষের সঙ্গে এমন সম্পৃক্ততার কারণেই এলাকায় তার একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছিল।
তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার আপত্তিকর একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ বিস্মিত হোন। এমন একজন মানুষের এমন নৈতিক স্থলন যেন বিশ্বাসই করতে পারছেননা।
এদিকে ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্থলনের দায়ে তাকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এছাড়া দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জামায়াত থেকে চিঠি দিয়ে ইসি ও স্পিকারকে বহিষ্কারের বিষয়টি অবহিত করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন জনপ্রতিনিধির ব্যক্তিগত আচরণ যখন জনআস্থার সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে, তখন তার রাজনৈতিক ভবিষ্যতের ওপরও এর প্রভাব পড়ে। সাতক্ষীরার এই ঘটনাও তার ব্যতিক্রম নয়।
স্কাই টাইমস/ এমএ/ ২৩ জুলাই
বিষয় : জামায়াত এমপি সাতক্ষীরা এমপি ভাইরাল এমপি

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬