মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন: হাসনাত আবদুল্লাহ

ভারতের রাজধানী দিল্লির চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, ভারতে চলমান পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেশ ছাড়তে হতে পারে। একইসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, তিনি যদি বাংলাদেশে ফেরেন, তাহলে মোদিকেও সঙ্গে নিয়ে ফিরতে হতে পারে।

তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর মোংলায় শেখ হাসিনা আমলের মতো গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তার ভাষায়, এ ধরনের ঘটনা দেশের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হিসেবে বিবেচিত হবে।

পথসভা শেষে মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহর নাম ঘোষণা করেন এবং উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন।

স্কাই টাইমস / এমএ / ২৩ জুলাই

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x