স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের মধ্যে না হলেও আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপের সুযোগ থাকবে না। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই স্থানীয় সরকার পরিচালনার দায়িত্ব পাবেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন সংস্কার কার্যক্রম নিয়ে কাজ করছে।
সভায় মির্জা ফখরুল জানান, চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি এ কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং সরকারি ত্রাণ যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
স্কাই টাইমস / এমএ / ২২ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬