সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দল থেকে বহিষ্কার হচ্ছেন, হারাতে পারেন এমপি পদ!

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলাম

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে। 

আলোচিত এই ঘটনায় সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে, তাই এই এমপিকে দল থেকে বহিষ্কার করা হবে বলে দলের একাধিক সূত্রে জানা গেছে। 

দলীয় সূত্রগুলোর দাবি, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে ইতোমধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে। জামায়াতের নীতিনির্ধারকদের মতে, দলীয় আদর্শ, নৈতিকতা ও জনআস্থার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। এ কারণে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওযায় সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পক্ষেই মত দিয়েছেন নেতারা।

এদিকে রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে নানা ধরনের আলোচনা চললেও ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়েও আলোচনা চলছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হলে নজরুল ইসলামের সংসদ সদস্য পদও হারাতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে জামায়াত কি ধরনের ব্যবস্থা নেয় তার উপর।  

স্কাই টাইমস/ এমএ/ ২২ জুলাই

বিষয় : জামায়াত এমপি সাতক্ষীরা এমপি এমপি নজরুল ভাইরাল এমপি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দল থেকে বহিষ্কার হচ্ছেন, হারাতে পারেন এমপি পদ!

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x