ইতিহাসে কিছু মাস কেবল ক্যালেন্ডারের অংশ থাকে না; তারা একটি জাতির রাজনৈতিক স্মৃতির প্রতীক হয়ে ওঠে। বাংলাদেশের জন্য ২০২৪ সালের জুলাই তেমনই এক মাস। আর ২০২৬ সালের জুলাইয়ে ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই স্মৃতিকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছে। দুই দেশের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন, দাবি ভিন্ন, রাষ্ট্রব্যবস্থা ভিন্ন—তবুও শিক্ষার্থীদের রাজপথে নেমে আসার দৃশ্য যেন ঢাকা থেকে দিল্লি—প্রতিবাদের এক সেতুবন্ধনে রূপ নিয়েছে।
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সংঘর্ষ, প্রাণহানি, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে আন্দোলনের চরিত্র বদলে যায়। প্রায় ১৪০০ মানুষকে হত্যা করে, লক্ষাধিক মানুষকে আহত করে শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু ছাত্র-জনতার দৃঢ়চেতা মনোভাবের কাছে হাসিনার মসনদ পরাজিত হয়। সংসদ ভবনে থেকে গণভবন; সবকিছু দখলে নেয় ছাত্র-জনতা। ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। পতন হয় দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের।
দুই বছর পর, ২০২৬ সালের জুলাইয়ে ভারতের শিক্ষার্থীরাও রাজপথে। প্রশ্নফাঁস, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে তাদের বিক্ষোভ কর্মসূচি দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মিছিল ঠেকাতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপসহ অনেক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
যারফলে পুরো ভারত জুড়ে নিন্দার ঝড় বইছে। বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীরা মুখ খুলতে শুরু করেছেন।
তবে একটি বিষয় স্পষ্ট- দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম অনেক বেশি সংগঠিত, তথ্যপ্রযুক্তিনির্ভর এবং নিজেদের অধিকার নিয়ে সোচ্চার। সামাজিক যোগাযোগমাধ্যম আন্দোলনের বিস্তারকে যেমন ত্বরান্বিত করছে, তেমনি রাষ্ট্রের প্রতিক্রিয়াও মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক আলোচনায় চলে আসছে। ফলে আজ ঢাকা, দিল্লি কিংবা কাঠমান্ডুর কোনো আন্দোলন আর কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় হয়ে থাকে না; তা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যবেক্ষণের অংশ হয়ে ওঠে।
জুলাই তাই শুধু একটি মাস নয়—এটি এখন প্রতিরোধ, প্রশ্ন এবং পরিবর্তনের প্রতীক। ২০২৪ সালে জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ২০২৬ সালে ভারতের জুলাই কোথায় গিয়ে থামবে, তা সময়ই বলে দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত—দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তরুণদের কণ্ঠস্বরকে আর উপেক্ষা করা সহজ নয়।
স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬