সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ফাইনালে অসভ্যতার পরিচয় দিয়েছে আর্জেন্টিনা!

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর শুধু খেলায় নয়, আচরণেও সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা। ম্যাচজুড়ে একের পর এক কঠোর ফাউল, একটি লাল কার্ড এবং শেষ বাঁশির পর প্রতিপক্ষের একজন স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আলবিসেলেস্তেরা।

ফাইনালের শুরু থেকেই স্পেনের আক্রমণ থামাতে বারবার কঠোর ট্যাকলে আশ্রয় নেয় আর্জেন্টিনার খেলোয়াড়রা। ম্যাচের বিভিন্ন সময়ে একাধিক ফাউলের কারণে রেফারিকে বারবার হস্তক্ষেপ করতে হয়। পরিস্থিতি চরমে পৌঁছালে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

তবে ম্যাচের সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে শেষ বাঁশি বাজার পর। স্পেন শিরোপা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে উদ্‌যাপনে মেতে ওঠে দলটির খেলোয়াড়রা। ঠিক সেই সময় টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, আর্জেন্টিনার এক খেলোয়াড় স্পেনের বেঞ্চে থাকা একজন অতিরিক্ত (সাবস্টিটিউট) খেলোয়াড়কে ধাক্কা দেন। মুহূর্তের মধ্যেই আরেকজন আর্জেন্টাইন ফুটবলার সেখানে যোগ দিলে দুজন মিলে ওই স্প্যানিশ খেলোয়াড়কে মাটিতে ফেলে দেন।

ঘটনার পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ কর্মকর্তারা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের হস্তক্ষেপে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

ফুটবল বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ ফাইনালের মতো সর্বোচ্চ মঞ্চে এমন আচরণ খেলাধুলার চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। হারের হতাশা থাকলেও প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানোই পেশাদার ফুটবলের অন্যতম মূলনীতি। ম্যাচ-পরবর্তী এই ঘটনায় ফিফা শৃঙ্খলা কমিটি বিষয়টি পর্যালোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের বিশ্বকাপ জয়টি খেলা শেষের বাঁশি বাজার পর হাতাহাতির মতো অপ্রীতিকর দৃশ্যে কলঙ্কিত হয়। বাঁশি বাজার পর লিয়ান্দ্রো পারেদেসকে মাঠ থেকে বের করে দেওয়া হয় এবং ম্যাচ শেষে মলিনাকেও ঘুষি মারতে দেখা যায়।

শেষোক্ত জন রোদ্রিকে মারতে উদ্যত হন, অন্যদিকে পারেদেসকে দেখা যায় বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়াকে লাথি মেরে মাটিতে ফেলে দিতে এবং তার মুখোমুখি হতে গেলে গলায় হাত দিয়ে তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিতে। তাকে গাভির সাথেও কথা কাটাকাটিতে জড়াতে দেখা যায়।

স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

বিষয় : বিশ্বকাপ আর্জেন্টিনা খেলাধুলার সংবাদ স্পেনের জয়

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ফাইনালে অসভ্যতার পরিচয় দিয়েছে আর্জেন্টিনা!

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x