সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি লামিন ইয়ামাল!

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের তরুণ তারকা ল্যামিনে ইয়ামালকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পদক গ্রহণের সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে দিয়ে এগিয়ে যান। এরপর থেকেই দাবি উঠেছে, ইয়ামাল ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে এড়িয়ে যান। 

ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, গাজা ও ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থানের প্রতিবাদ হিসেবেই এমনটি করেছেন স্পেনের এই তরুণ ফুটবলার। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা ইয়ামালের নিজস্ব বক্তব্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। 

স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

বিষয় : স্পেনের জয় লামিন ইয়ামাল ট্রাম্পের সাথে হাত মেলাননি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি লামিন ইয়ামাল!

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের তরুণ তারকা ল্যামিনে ইয়ামালকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পদক গ্রহণের সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে দিয়ে এগিয়ে যান। এরপর থেকেই দাবি উঠেছে, ইয়ামাল ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে এড়িয়ে যান। 

ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ধারণা করছেন, গাজা ও ফিলিস্তিন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থানের প্রতিবাদ হিসেবেই এমনটি করেছেন স্পেনের এই তরুণ ফুটবলার। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা ইয়ামালের নিজস্ব বক্তব্য পাওয়া যায়নি। 

উল্লেখ্য, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। 

স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x