জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ছবি শেয়ার করে জুলাই চেতনা নিয়ে দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন।
সোমবার (২০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে লেখেন, "আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 'জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না।' এই কথার সঙ্গে নীতিগতভাবে দ্বিমত করার সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো—জুলাই চেতনা বিক্রি করছে কারা?"
এরপর তিনি একাধিক অভিযোগ তুলে ধরে বলেন, জুলাই চেতনার কথা বলে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, এস আলমকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া, ভূমি ও সম্পদ দখল, আওয়ামী লীগের সঙ্গে নীরব সমঝোতা, মাদক পাচারের অভিযোগ, সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে কার্যকর অবস্থান না নেওয়া, 'পুশ-ইন'কে কার্যত বৈধতা দেওয়া এবং দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, খুন ও ধর্ষণের মতো অপরাধ বাড়তে দেওয়াই প্রকৃত অর্থে জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও দাবি করেন, যারা একসময় মুজিববাদী সংবিধানের একনিষ্ঠ সমর্থক ছিলেন, তারাই এখন নিজেদের জুলাইয়ের একমাত্র অভিভাবক হিসেবে উপস্থাপন করতে চাইছেন। একই সঙ্গে অতীতে জুলাই আন্দোলনের সমালোচনাকারীদের পুনর্বাসনেরও সমালোচনা করেন তিনি।
তিনি লেখেন, জুলাই আন্দোলনকে অতীতে কটাক্ষ করা ব্যক্তিদের এখন জুলাইয়ের ভাষ্যকার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের পদক্ষেপকে রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে ভুল হিসাব বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে এনসিপির এই নেতা বলেন, "জুলাই কোনো ব্যক্তি, দল বা সরকারের সম্পত্তি নয়। জুলাই শহীদদের রক্ত, আহতদের ত্যাগ এবং জনগণের গণঅভ্যুত্থানের প্রতীক। এই চেতনাকে মুখে ধারণ করে কাজে তার বিপরীত আচরণ করাই প্রকৃত অর্থে জুলাইকে বিক্রি করা। জনগণ কথায় নয়, কাজে জুলাই চেতনার বাস্তবায়ন দেখতে চায়।"
স্কাই টাইমস/ এমএ/ ২০ জুলাই

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬