বিশ্ব ফুটবলের কিংবদন্তি পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা ঐতিহাসিক জার্সিটি নিলামে ৪৯ লাখ মার্কিন ডলারে (প্রায় ৬০ কোটি টাকা) বিক্রি হয়েছে। এর মাধ্যমে এটি পেলের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে মূল্যবান স্মারকে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলাম প্রতিষ্ঠান সোথেবিস আয়োজিত নিলামে বৃহস্পতিবার (স্থানীয় সময়) জার্সিটি বিক্রি হয়। এটি ছিল ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে সুইডেনের বিপক্ষে ব্রাজিলের ৫-২ গোলের জয়ের ম্যাচে পেলের পরা বিখ্যাত ১০ নম্বর জার্সি। ওই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সী পেলে জোড়া গোল করে বিশ্ব ফুটবলে নিজের আগমনী বার্তা জানান এবং ব্রাজিলকে এনে দেন ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা।
সোথেবিস জানিয়েছে, এই জার্সিটি এখন পেলের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে দামী স্মারক। একই সঙ্গে এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া ফুটবল জার্সিগুলোর একটি।
নিলামের আগে ধারণা করা হয়েছিল, জার্সিটির দাম ৬০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। কারণ এটি শুধু একটি জার্সি নয়, বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতীক। ১৯৫৮ সালের সেই ফাইনালেই পেলে বিশ্বমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং পরবর্তীতে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়েন।
ফুটবল সম্রাটখ্যাত পেলে ২০২২ সালের ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান। তবে বিশ্ব ফুটবলে তাঁর অবদান এবং স্মৃতিচিহ্নের প্রতি ভক্তদের আগ্রহ আজও অটুট রয়েছে।
স্কাই টাইমস/ এমএ/ ১৭ জুলাই
বিষয় : ব্রাজিল পেলের জার্সি বিশ্বকাপ জার্সি

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬