ডাকসুর ভিপি সাদিক কায়েম শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খাঁন। একই সঙ্গে এই অভিযোগের প্রেক্ষিতে সাদিক কায়েমের পদত্যাগ দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খাঁন এ মন্তব্য করেন।
পোস্টে তিনি দাবি করেন, সাদিক কায়েম জামায়াতে ইসলামীর হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হয়েছেন। তবে ডাকসুর ভিপি পদে থাকায় এখনো আনুষ্ঠানিকভাবে দলে যোগ না দিলেও জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে মৌখিকভাবে যোগদান চূড়ান্ত করেছেন বলে বিভিন্ন সূত্রে জেনেছেন।
রাশেদ খাঁন আরও লেখেন, তিনি কোথাও সাদিক কায়েম আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন বলে দাবি করেননি। বরং মৌখিকভাবে যোগদান করে দলটির প্রার্থী হওয়ার বিষয়টিই উল্লেখ করেছেন।
পোস্টের শেষদিকে সাদিক কায়েমের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রাশেদ বলেন, যিনি লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ও বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিলেন, তিনি কীভাবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন এবং ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই জামায়াতের মেয়রপ্রার্থী হন—এটি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। তাই এ ঘটনার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
স্কাই টাইমস / এমএ / ১৬ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬