সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জুলাই স্মৃতি

'হাসনাত-সার্জিস আন্দোলন থামাতে চেয়েছিলেন'—আবদুল কাদেরের দাবি

জুলাই গণ-আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের দাবি করেছেন, আন্দোলনের সংকটময় সময়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী ছিলেন এবং একাধিকবার আন্দোলনের কর্মসূচি ও সিদ্ধান্ত নিয়ে অন্য সমন্বয়কদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রথম আলোর অনলাইনে প্রকাশিত একটি সাক্ষাৎকারে আবদুল কাদের এসব দাবি করেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর ডিজিএফআই নাহিদ ইসলামকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতির ঘোষণা দিতে বলে। কাদেরের ভাষ্য অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সে প্রস্তাবে সম্মতি দিলেও নাহিদ ইসলাম অন্য সমন্বয়কদের সঙ্গে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত নিতে অস্বীকৃতি জানান।

আবদুল কাদেরের দাবি, পরে রাতে ভার্চুয়াল বৈঠকে একটি সংবাদ বিজ্ঞপ্তির খসড়া চূড়ান্ত হয়। তবে সেটি ফেসবুকে প্রকাশ করার সময় হাসনাত আবদুল্লাহ নিজ উদ্যোগে একটি অতিরিক্ত বাক্য যোগ করেন, যার ফলে বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থীরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবং ক্লাসে ফিরতে চায়—এমন বার্তা প্রচারিত হয়।

তিনি বলেন, পরদিন এ বিষয়ে আপত্তি জানালে হাসনাত আবদুল্লাহ ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলে আশ্বাস দেন।

আবদুল কাদের আরও অভিযোগ করেন, আন্দোলনের ৯ দফা ঘোষণার আগের সময়েও হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম আন্দোলনের কৌশল নিয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বিরোধে জড়ান। তাঁর ভাষায়, তারা বলছিলেন, “তোমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছ, বিএনপি-জামায়াতের পক্ষে আন্দোলন করছ, কাদেরকে থামাও।”

তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

সাক্ষাৎকারে আরও বলা হয়, ১ আগস্ট ডিবি হেফাজত থেকে কয়েকজন সমন্বয়ক মুক্ত হওয়ার পর আন্দোলনের কর্মসূচি ঘোষণা নিয়েও মতবিরোধ দেখা দেয়। আবদুল কাদেরের দাবি, তিনি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কর্মসূচি দিলে সার্জিস আলম সেটি মুছে দিয়ে লেখেন যে এটি কাদেরের ব্যক্তিগত কর্মসূচি এবং তিনি উচ্চপর্যায়ের সমন্বয়ক নন। পরে কাদেরকে গ্রুপ থেকেও সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে অন্য সমন্বয়কদের সহায়তায় তিনি আবার গ্রুপে যুক্ত হন এবং কর্মসূচির বার্তা পুনরায় প্রকাশ করেন।

এছাড়া ২ আগস্টের এক বৈঠকে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও হাসিব আল ইসলাম আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে অনীহা প্রকাশ করেছিলেন বলেও দাবি করেন আবদুল কাদের। তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় তিনি সবাইকে আন্দোলনে কোনো ধরনের "স্যাবোটাজ" না করার আহ্বান জানান।

তবে আবদুল কাদের বলেন, আন্দোলনের সাফল্য কোনো একক ব্যক্তি বা নেতৃত্বের ছিল না। তাঁর ভাষায়, "মানুষের যা আকাঙ্ক্ষা ছিল, আমরা তার মুখপাত্রের ভূমিকা পালন করেছি মাত্র।"

উল্লেখ্য, এসব বক্তব্য আবদুল কাদেরের ব্যক্তিগত সাক্ষাৎকারে দেওয়া দাবি। এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমের কোনো প্রতিক্রিয়া ওই সাক্ষাৎকারে প্রকাশিত হয়নি।

স্কাই টাইমস / এমএ/ ১৬ জুলাই

বিষয় : জুলাই আন্দোলন জুলাই গণ-অভ্যূত্থান হাসনাত-সার্জিসের ভূমিকা কাদেরের সাক্ষাৎকার

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

'হাসনাত-সার্জিস আন্দোলন থামাতে চেয়েছিলেন'—আবদুল কাদেরের দাবি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x