মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সরব ব্রিটিশ গণমাধ্যম

ইংল্যান্ডের বিপক্ষে ‘পছন্দের’ রেফারি পেল আর্জেন্টিনা!

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটির আগে রেফারি নিয়োগকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাথ। আর এই নিয়োগ নিয়েই নানা আলোচনা শুরু করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল দাবি করেছে, বিশ্বকাপের সেমিফাইনালের জন্য ‘নিজের পছন্দের রেফারিই’ পেয়েছেন লিওনেল মেসি। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে এলফাথ চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া মেজর লিগ সকারে (এমএলএস) মেসির ক্লাব ইন্টার মায়ামির একাধিক ম্যাচেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে দ্য সান তাদের প্রতিবেদনে ইংল্যান্ডকে আর্জেন্টিনার তথাকথিত ‘ডার্ক আর্টস’ বা কৌশলী খেলা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রেফারি নিয়োগের বিষয়টিও আলোচনায় এনেছে।

তবে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ডেইলি মিরর-এ প্রকাশিত তার বক্তব্যে তিনি বলেন, “ফুটবলই সব কথা বলবে। রেফারিদের কাজ হলো তাদের দায়িত্ব পালন করা।”

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এমনিতেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। তার ওপর রেফারি নিয়োগ নিয়ে ব্রিটিশ গণমাধ্যমের এই আলোচনা ম্যাচ শুরুর আগেই বাড়তি উত্তাপ ছড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠের লড়াই শেষে আলোচনায় থাকে ফুটবল, নাকি রেফারিং।

স্কাই টাইমস/ এমএ/ ১৫ জুলাই

বিষয় : বিশ্বকাপ আর্জেন্টিনা মেসি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইংল্যান্ডের বিপক্ষে ‘পছন্দের’ রেফারি পেল আর্জেন্টিনা!

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x