মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আওয়ামী লীগের বিচার নিয়ে আপস নয়, গণভোট বাস্তবায়নের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। একই সঙ্গে শেখ হাসিনার শাসনামলে বগুড়ায় সংঘটিত গুম ও হত্যার ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-অফিস বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে অভিযোগ করেন, বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তিনি আরও বলেন, দলটির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে ভারতের সঙ্গে লিয়াজোঁ করেছেন।

এ সময় ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পথসভায় এনসিপির আরেক নেতা সারজিস আলম অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপি নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছে। তাঁর দাবি, আওয়ামী লীগের মদদদাতাদের বিভিন্ন গণমাধ্যমে জায়গা দিয়ে তাদের বক্তব্য ও অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

স্কাই টাইমস / এমএ / ১৪ জুলাই

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x