মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

"জাপা নেতা নয়, পরিবেশকর্মী বাসায় গিয়েছিলেন এনসিপি নেতারা"

এনসিপির শীর্ষ নেতারা জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসায় অবস্থান করেছিলেন—এমন দাবি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে এনসিপি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি জানায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা জাপা নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে নয়, বরং জলবায়ু ও পরিবেশকর্মী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসভবনে অবস্থান করেছিলেন।

বিবৃতিতে বলা হয়, গত রোববার রাতে চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় এনসিপির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ বিতরণ শেষ হতে রাত হয়ে যাওয়ায় নেতারা যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন 'কোল ফ্রি ওয়ার্ল্ড’-এর নির্বাহী সম্পাদক ও জলবায়ু কর্মী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসায় নৈশভোজ করেন এবং সেখানে রাত্রিযাপন করেন।

এনসিপি আরও জানায়, আলোচিত বাড়িটি ছয় ভাইয়ের যৌথ মালিকানাধীন। রায়হানুল ইসলাম চৌধুরী ও জাপা নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী আপন ভাই হলেও এনসিপি নেতারা রায়হানুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত অংশে অবস্থান করেছিলেন। সে সময় মাহমুদুল ইসলাম চৌধুরী বাড়িতে উপস্থিত ছিলেন না এবং সফরের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা সম্পূর্ণ ব্যক্তিগত সম্পর্কের সূত্রে জলবায়ু কর্মী রায়হানুল ইসলাম চৌধুরীর আমন্ত্রণে তার বাসায় যাই। সেখানে জাপা নেতা মাহমুদুল ইসলাম চৌধুরীর সঙ্গে আমাদের কোনো দেখা-সাক্ষাৎ বা আলোচনা হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সফরকে ভিন্নভাবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে।”

রায়হানুল ইসলাম চৌধুরীও বলেন, "এনসিপি নেতা নাহিদসহ অন্য নেতারা আমার আমন্ত্রণে আমার বাড়িতে এসেছিলেন এবং আমার ব্যক্তিগত প্লটেই অবস্থান করেন। এটি আমাদের ছয় ভাইয়ের যৌথ সম্পত্তি হলেও ওই সময় আমার ভাই মাহমুদুল ইসলাম চৌধুরী বাড়িতে ছিলেন না। এই সফরের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।”

বিবৃতিতে এনসিপি দাবি করে, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণ বিতরণ শেষে সাধারণ সৌজন্যবশত এই আয়োজন করা হয়েছিল। এর সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা বা অন্য কোনো উদ্দেশ্যের সম্পর্ক নেই।

এনসিপি সকল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যথাযথ সত্যতা যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত।

স্কাই টাইমস/ এমএ/ ১৪ জুলাই

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x