সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ডেইলি স্টারের কলাম

শীর্ষ আম উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও কেন আম আমদানি করে বাংলাদেশ

এ আই দিয়ে তৈরি প্রতীকী ছবি

বিশ্বের আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। দেশে প্রতি বছর প্রায় ২৪ থেকে ২৬ লাখ টন আম উৎপাদিত হয়, যার অভ্যন্তরীণ বাজারমূল্য প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা।

তবে এত বিপুল উৎপাদন থাকা সত্ত্বেও দেশের উচ্চ আয়ের ভোক্তাদের সারা বছর আমের চাহিদা পূরণে বাংলাদেশ নিয়মিত বিদেশ থেকে আম আমদানি করে।

গুলশান, বনানী, বায়তুল মোকাররম, ধানমন্ডি ও উত্তরাসহ রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপে আমদানি করা আম নিয়মিত বিক্রি হয়। মূলত উচ্চ আয়ের ক্রেতারাই সারা বছর বেশি দাম দিয়ে এসব আম কিনে থাকেন।

তবে ব্যবসায়ীদের মতে, দেশীয় আমের মৌসুম শুরু হলে বিদেশি আমের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যায়। কারণ স্বাদ ও গুণগত মানের দিক থেকে বাংলাদেশের আমের সঙ্গে অন্য কোনো দেশের আমের তুলনা হয় না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ৩৮ দশমিক ৩ টন আম আমদানি হয়েছিল। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৩৪৩ টনে। এরপর ২০২২-২৩ অর্থবছরে আমদানি কমে ১৪১ টন, ২০২৩-২৪ অর্থবছরে ১৫ দশমিক ২৯ টন এবং ২০২৪-২৫ অর্থবছরে মাত্র ৪ দশমিক ৮৭ টনে নেমে আসে। তবে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে আবার ৩৭ দশমিক ৫ টন আম আমদানি করা হয়েছে।

বাংলাদেশে থাইল্যান্ড, মিসর, ভারত, কেনিয়া, নেদারল্যান্ডস, মিয়ানমার, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে আম আমদানি করা হয়েছে। তবে ২০২৫-২৬ অর্থবছরে মূলত থাইল্যান্ড, ভারত এবং কয়েকটি দেশ থেকেই আম এসেছে।

আম আমদানিকারক মো. আবদুল মানিক বলেন, আগের বছরগুলোতে আমদানি বেশি ছিল, কারণ তখন খরচ তুলনামূলক কম ছিল। সে সময় প্রতি কেজিতে আমদানিশুল্ক ছিল প্রায় ৪৫ টাকা এবং বিমান পরিবহন ব্যয় ছিল ৭০ থেকে ৮০ টাকা।

বর্তমানে প্রতি কেজিতে শুল্ক বেড়ে প্রায় ৫০০ টাকা এবং বিমান পরিবহন ব্যয় প্রায় ৩০০ টাকায় পৌঁছেছে। ফলে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদেশি আমের দামও বেড়েছে, যা অনেক ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। এ কারণেই আমদানির পরিমাণ কমেছে।

তিনি আরও বলেন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে খাদ্যপণ্যের আমদানি শুল্ক মাত্র প্রায় ৫ শতাংশ। বাংলাদেশেও শুল্ক কমানো হলে আঙুর, আপেল, মাল্টাসহ বিভিন্ন ফল সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী হবে।

বর্তমানে মূলত উচ্চ আয়ের সীমিতসংখ্যক ক্রেতাই বিদেশি আম কিনে থাকেন। তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় জাত হলো থাইল্যান্ডের ‘সুইট ম্যাঙ্গো’, যার মিষ্টি স্বাদের কারণে এর চাহিদা বেশি।

ইউনিমার্টের গুলশান-২ শাখার বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ লিমন বলেন, দেশীয় আমের মৌসুম শুরু হলে বিদেশি আমের চাহিদা কমে যায় এবং সে অনুযায়ী আমদানিও হ্রাস পায়। আবার মৌসুম শেষ হলে চাহিদা বাড়তে শুরু করে।

তার মতে, অস্ট্রেলিয়ার R2E2, ভারতের কাটিমন, থাইল্যান্ডের বানানা ম্যাঙ্গোসহ কয়েকটি জাতের আমের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া নেদারল্যান্ডস থেকেও আম আমদানি করা হয়।

তিনি জানান, R2E2 জাতের আম প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে কাটিমন বিক্রি হয় প্রতি কেজি ২৫০ টাকায়। এসব আম সারা বছরই বিক্রি হলেও রমজান মাসে এর চাহিদা সবচেয়ে বেশি থাকে।

লিমনের ভাষ্য, রমজানে প্রায় সব ধরনের বিদেশি আমের চাহিদাই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।

গুলশান-২ কাঁচাবাজারের ফল বিক্রেতা কবির হোসেন বলেন, থাইল্যান্ডের জ্যাম্বু, চেরি ম্যাঙ্গো এবং সুইট ম্যাঙ্গো সবচেয়ে বেশি বিক্রি হয়। এর মধ্যে জ্যাম্বু প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা, চেরি ম্যাঙ্গো ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং সুইট ম্যাঙ্গো প্রতি কেজি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

তার মতে, বিদেশি আমের প্রধান ক্রেতা বড় ব্যবসায়ী ও উচ্চ বেতনের চাকরিজীবীরা। প্রতি সপ্তাহে প্রায় ২০০ থেকে ৩০০ কেজি আম বিক্রি হয়।

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সরফ উদ্দিন বলেন, দেশের আমের মৌসুম শেষ হলে ভোক্তাদের চাহিদা পূরণে আমদানি করা আম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে স্বাদ ও মানের দিক থেকে বাংলাদেশের আমের সঙ্গে বিদেশি আমের তুলনা চলে না।

তিনি আরও বলেন, স্থানীয় আম বাজারে না থাকায় অনেক ভোক্তা বাধ্য হয়ে আমদানি করা আম কিনে থাকেন। অর্থাৎ, তারা স্বাদের চেয়ে প্রাপ্যতাকেই বেশি গুরুত্ব দেন। 

স্কাইটাইমস/টিএম/১৩ জুলাই 

বিষয় : আম রপ্তানি আমদানি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শীর্ষ আম উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও কেন আম আমদানি করে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x