মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা প্রত্যাশামতো না হওয়ায় হতাশার মধ্যে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিশা রানী মহন্ত (২০) গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সেদিন পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন দিশা। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা প্রশান্ত কুমার জানান, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ বছর পুনরায় পরীক্ষায় অংশ নিলেও নিজের পরীক্ষা ভালো হয়নি বলে তিনি হতাশ ছিলেন। পরিবারের ধারণা, সেই মানসিক চাপ থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্কাইটাইমস/টিএম/১৩ জুলাই 

বিষয় : এইচএসসি আত্মহত্যা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x