ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন। তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে—তিনি কি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে পারেন?
তবে এ বিষয়ে সাদিক কায়েম কিংবা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক মহলে আলোচনার পর্যায়েই রয়েছে।
সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তার আগে একই দায়িত্ব পালন করা দুই নেতা—রাফে সালমান রিফাত ও আলী আহসান জুনায়েদ—দুজনই বর্তমানে এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত।
এর মধ্যে আলী আহসান জুনায়েদ এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে রাফে সালমান রিফাতও দলটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনের পর দেশের ছাত্ররাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের একটি অংশ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন। সেই প্রেক্ষাপটে সাদিক কায়েমের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
তবে সাদিক কায়েমের পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত কী হবে, তিনি কোনো দলে যোগ দেবেন কি না, অথবা স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান গ্রহণ করবেন কি না—সেসব বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে তার এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত নয় এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
তবে শিবিরের একাধিক সূত্রে জানা যায়, জামায়াত থেকে ঢাকা মহানগর দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করতেই সাদিক কায়েম শিবির থেকে বিদায় নিয়েছেন। শিগগিরই তিনি জামায়াতে যোগ দিবেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে ডাকসুর এই ভিপিকে।
স্কাই টাইমস/ এমএ/ ১৩ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬