মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ছাত্রশিবির ছাড়ার পর জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পর এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর সদস্যপদ গ্রহণ করবেন।

সোমবার (১৩ জুলাই) ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী সাদিক কায়েমকে ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়তে হয়েছে। খুব শিগগিরই তিনি জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।

এর আগে একই দিন নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুবার সাংগঠনিক পুনর্গঠন হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্বিন্যাসে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং সে অনুযায়ী তিনি সংগঠন থেকে বিদায় নিয়েছেন।

সাদিক কায়েম ২০১৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর তিনি প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রকাশ্যে আসেন। পরে ২০২৬ সালের জানুয়ারি থেকে সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্য রাজনৈতিক দলের প্রার্থী হতে বা নির্বাচনে অংশ নিতে পারেন না। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে একই অবস্থানের কথা জানিয়েছিলেন।

সাদিক কায়েমও বলেছেন, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ হওয়ার পর যে কেউ নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন। তিনি এখন জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ‘সালমান’ ছদ্মনামে পরিচিত ছিলেন সাদিক কায়েম। সে সময় আন্দোলনের সংগঠকদের আশ্রয় দেওয়া, বিভিন্ন পর্যায়ের সমন্বয়, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন এবং গণমাধ্যমে তথ্য সরবরাহসহ নানা দায়িত্বে তিনি যুক্ত ছিলেন।

২০২৫ সালের ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন সাদিক কায়েম। তিনি স্টুডেন্টস অ্যাগেইনস্ট ভায়োলেন্স অ্যাওয়ারনেস (সেইভ)-এর পরামর্শক, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি এবং পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে ‘হিল সোসাইটি’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। 

স্কাইটাইমস/টিএম/১৩ জুলাই 

বিষয় : ছাত্রশিবির জামায়াতে ইসলামী

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ছাত্রশিবির ছাড়ার পর জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x