মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

রংপুরে শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ, সীমান্ত হত্যা ও অবৈধ পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে রংপুর বিভাগের আট জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের আশা করছে জোটটি।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সমাবেশের প্রস্তুতি ও দাবিগুলো তুলে ধরেন সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে এসে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের সমর্থন কামনা করেছিলেন। কিন্তু নির্বাচন-পরবর্তী সময়ে সরকার গণভোটসংক্রান্ত অধ্যাদেশ বাতিল করায় জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন।

তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গে মাওলানা আব্দুল হালিম বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পরও ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এ প্রকল্পের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সংসদে একাধিকবার এ প্রকল্প বাস্তবায়নের পক্ষে মত দেওয়া হলেও সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তিনি দাবি করেন।

এ সময় তিনি কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যাসহ সাম্প্রতিক সীমান্ত হত্যার ঘটনাগুলোর উল্লেখ করে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং অবৈধ পুশইন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে সরকারের প্রতি উদ্যোগ নেওয়ার দাবি জানান।

প্রেস ব্রিফিংয়ে রংপুর বিভাগের সর্বস্তরের জনগণকে শনিবারের বিভাগীয় সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

স্কাই টাইমস / এমএ / ১০ জুলাই

বিষয় : জামায়াতের সমাবেশ

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রংপুরে শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x