জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের মতো ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে। তবে আগের দুই নির্বাচনের সঙ্গে ২০২৪ সালের পার্থক্য হলো—এবার ভোটের ফলাফল প্রকাশের পর ভোট চুরি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে নোয়াখালী জেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন ছিল ‘মিডনাইট ইলেকশন’। তার দাবি, ওই দুই নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল।
তিনি বলেন, “২০১৪ এবং ২০১৮ সালে ভোট চুরি করা হয়েছিল ফল প্রকাশের আগেই। কিন্তু ২০২৪ সালে আমরা একটি নতুন ধরনের প্রক্রিয়া দেখেছি। এবার ভোটের ফলাফল প্রকাশের পর ভোট চুরি করা হয়েছে।”
গণভোটের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা আরও দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। কিন্তু বিএনপি সেই জনমতকে যথাযথভাবে প্রতিফলিত হতে দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের আগে দেশে ভোট চুরির ঘটনা ঘটত ফলাফল প্রকাশের আগে। আর জুলাইয়ের পর সেই ভোট চুরি হয়েছে দিনের আলোতে, ফলাফল প্রকাশের পর।
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণকেও সচেতন ও সোচ্চার হতে হবে।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে স্থানীয় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, বিদ্যুৎ পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়েও বক্তব্য দেন।
কর্মসূচিতে এনসিপির জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্কাই টাইমস /এমএ / ১০ জুলাই
বিষয় : হাসনাত আব্দুল্লাহ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬