মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

জামায়াতে যোগ দিলেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন মিলন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (৮ জুলাই) উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় আক্তার হোসেন মিলন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতের নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কমলনগর উপজেলা ও ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

এদিকে সরকারি একটি কামিল মাদ্রাসায় রাজনৈতিক দলের যোগদান অনুষ্ঠান আয়োজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্কাই টাইমস / এমএ / ০৯ জুলাই

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x