জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, সংসদে শুধু বক্তব্য দিলেই হবে না, দেশের প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে বুধবার (৯ জুলাই) টাঙ্গাইলের কালিহাতিতে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “সংসদে এমপি-মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যাই নেই। তারা বলেন, বাংলাদেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটিকে লোডশেডিং বলা যাবে না। আমরা বলতে চাই, লোক দেখানো বক্তব্য নয়, মানুষের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন।”
তিনি বলেন, “আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেওয়া হবে না। অতীতে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে সবাইকে খারাপ আর একজনকে ভালো হিসেবে উপস্থাপন করা হতো। ভবিষ্যতে সেই সংস্কৃতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।”
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে সারজিস বলেন, “আপনারা দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে হারানো সম্মান ও গৌরব ফিরিয়ে আনুন। মনে রাখবেন, ক্ষমতায় থাকা প্রতিটি সরকারই আপনাদের ব্যবহার করার চেষ্টা করতে পারে। কিন্তু বিবেকের সঙ্গে আপস করলে একসময় নিজের কাছেই জবাবদিহি করতে হবে।”
সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “ভবিষ্যতে যদি সীমান্তে আবারও বাংলাদেশি হত্যাকাণ্ড, পুশইন বা দেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি সৃষ্টি হয়, তাহলে আমরা নীরব থাকব না। তখন কে সরকারে আছে বা তাদের রাজনৈতিক অবস্থান কী—সেটি বিবেচ্য হবে না।”
এ সময় অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুষার সরেয়ার, ডা. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্কাই টাইমস / এমএ / ০৯ জুলাই

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬