মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

স্টেডিয়ামে আইশোস্পিডকে অপমান, বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ফিফা।

ড্যারেন ওয়াটকিনস জুনিয়র

সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও স্ট্রিমার আইশোস্পিডকে (ড্যারেন ওয়াটকিনস জুনিয়র) উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করার কথাও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে ফিফা জানায়, যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে ৩ জুলাই অনুষ্ঠিত আর্জেন্টিনা ও কাবো ভার্দের মধ্যকার ফিফা বিশ্বকাপের শেষ-৩২ ম্যাচ চলাকালে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তারা অবগত হওয়ার পরপরই তদন্ত শুরু করেছে।

ফিফার বিবৃতিতে বলা হয়, বিশ্বকাপ হলো ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক। বর্ণবাদ, বিদ্বেষ কিংবা যেকোনো ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ফিফা 'শূন্য সহনশীলতা' নীতি অনুসরণ করে এবং এসব মূল্যবোধকে ক্ষুণ্ন করে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিশ্বকাপ চলাকালে অফিসিয়াল ম্যাচ সম্প্রচারের অংশ হিসেবে ফিফা, যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম ফক্স স্পোর্টস এবং ইউটিউবের সঙ্গে চুক্তির আওতায় বিভিন্ন ম্যাচ সরাসরি সম্প্রচার করছেন আইশোস্পিড।

আর্জেন্টিনা-কাবো ভার্দে ম্যাচের লাইভস্ট্রিম চলাকালে গ্যালারিতে থাকা এক দর্শক আইশোস্পিডের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কী বলছেন জানতে চাইলে ওই দর্শক স্প্যানিশ ভাষায় তাকে ‘চিড়িয়াখানায় গিয়ে কাঁদতে’ বলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয় এবং এটিকে বর্ণবাদী আচরণ হিসেবে সমালোচনা করা হয়।

ড্যারেন ওয়াটকিনস জুনিয়র, যিনি ‘আইশোস্পিড’ নামে পরিচিত, বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন কনটেন্ট নির্মাতা। ইউটিউবে তার প্রায় ৫ কোটি ৭০ লাখ, ইনস্টাগ্রামে ৫ কোটি, টিকটকে ৪ কোটি ৭০ লাখ এবং এক্স (সাবেক টুইটার)-এ ৪১ লাখের বেশি অনুসারী রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যা ১৫ কোটিরও বেশি।

এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের একটি ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় বিপুলসংখ্যক ভক্ত আইশোস্পিডকে ঘিরে ফেললে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

স্কাই টাইমস / এমএ / ০৮ জুলাই

বিষয় : বর্ণবাদের বিরুদ্ধে ফিফা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

স্টেডিয়ামে আইশোস্পিডকে অপমান, বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ফিফা।

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x