জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার দাবি করে জমা দেওয়া নতুন আবেদনগুলোর যাচাই-বাছাইয়ে প্রায় ২০০টি আবেদন সম্পূর্ণ ভুয়া বলে শনাক্ত করেছে তদন্তকারী সংস্থাগুলো। এছাড়া প্রায় ৬০০টি আবেদনে তথ্যগত অসংগতি, একই ব্যক্তির একাধিক আবেদন, এমনকি শহীদের নামে আহত হিসেবে আবেদন করার মতো গুরুতর অনিয়ম ধরা পড়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোট ২ হাজার ৩৮৮টি আবেদন পুলিশের বিশেষ শাখা (এসবি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যাচাই করেছে। এর মধ্যে ১ হাজার ৫৯০ জনের তথ্যের সত্যতা পাওয়া গেছে। তাদের জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
নতুন এ তালিকা যুক্ত হলে বর্তমানে গেজেটভুক্ত জুলাইযোদ্ধার সংখ্যা ১৪ হাজার ৩৭০ থেকে বেড়ে ১৫ হাজার ৯৬০ জনে দাঁড়াবে।
মন্ত্রণালয় জানিয়েছে, আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। নতুন আবেদনগুলোও পর্যায়ক্রমে তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কেউ অসত্য তথ্য দিয়ে গেজেটভুক্ত হয়ে থাকলে তার নাম তালিকা থেকে বাতিল করা হবে।
সূত্র জানায়, গত বছরের শুরুতে ‘জুলাই শহীদ ও আহত জুলাইযোদ্ধা’দের গেজেট প্রকাশের পর নতুন করে ৩ হাজার ৩১৬টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ২ হাজার ৩৮৮টি আবেদন তদন্তের জন্য পাঠানো হয়। যাচাই শেষে ১ হাজার ৫৯০ জনের তথ্য সঠিক পাওয়া যায়।
এর মধ্যে ৭৮৯ জনকে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও ২৭৬ জনের এমআইএসভুক্তির কাজ চলমান রয়েছে এবং ২১০ জনের যাচাই সম্পন্ন হয়েছে।
তদন্তে দেখা গেছে, অনেক আবেদনকারী আহত হওয়ার পক্ষে নির্ভরযোগ্য চিকিৎসা নথি বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি। কারও দেওয়া ছবি ও তথ্য যাচাইয়ে অসত্য প্রমাণিত হয়েছে। এমনকি একজন শহীদের নামেও আহত হিসেবে আবেদন করার ঘটনাও তদন্তে ধরা পড়েছে।
এর আগে প্রকাশিত গেজেট নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। সে সময় ১৩ জন শহীদ এবং ২১৯ জন আহত জুলাইযোদ্ধার নাম বাতিল করা হয়। নতুন করে এমন বিতর্ক এড়াতে এবার গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রতিটি আবেদন কঠোরভাবে যাচাই করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন বলেন, প্রকৃত আহত ব্যক্তিদেরই জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে আবেদনগুলো কঠোরভাবে যাচাই করা হয়েছে। কোনো ভুয়া আবেদনকারী যাতে গেজেটভুক্ত হতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত ৮৪৩ জন শহীদ এবং আহত তিন শ্রেণিতে মোট ১৪ হাজার ৩৭০ জনের গেজেট প্রকাশ হয়েছে। শহীদ পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা, মাসিক ২০ হাজার টাকা ভাতা ও আবাসন সুবিধা রয়েছে। এছাড়া আহত জুলাইযোদ্ধাদের শ্রেণিভেদে এককালীন আর্থিক সহায়তা, মাসিক ভাতা এবং প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে।
স্কাই টাইমস / এমএ / ০৮ জুলাই
বিষয় : জুলাইযোদ্ধা ২০০ ভুয়া আবেদন

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬