মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

দেশ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার হাত থেকে মুক্তি পেয়েছে, কিন্তু সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে মুক্ত হওয়া আরও কঠিন হয়ে উঠছে

বাংলাদেশের নতুন রাজনীতি দ্রুতই পুরোনো হয়ে উঠছে

প্রতীকী ছবি

ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন প্রায় সব পক্ষের মুখেই ‘সংস্কার’-এর কথা। জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-অভ্যুত্থানের দুই বছর পর জনপরিসর জুড়ে জবাবদিহি, গণতান্ত্রিক পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের ভাষা যেন সর্বজনীন হয়ে উঠেছে।

কিন্তু এই আকর্ষণীয় শব্দচয়নের আড়ালে বাংলাদেশের ক্ষমতার পুরোনো ব্যাকরণ উদ্বেগজনক গতিতে আবারও ফিরে আসছে। দেশের নাজুক গণতান্ত্রিক উত্তরণের জন্য এখন সবচেয়ে বড় হুমকি আর কেবল ক্ষমতাচ্যুত স্বৈরশাসনের স্মৃতি নয়।

বরং আরও গভীর একটি বিপদ সামনে এসেছে:যারা নতুন ভবিষ্যতের প্রতিনিধি হওয়ার দাবি করছেন, তাদের অনেকেই ধীরে ধীরে সেই একই রাজনৈতিক রোগে আক্রান্ত হচ্ছেন, যার বিরুদ্ধে তারা একসময় সংগ্রাম করেছিলেন। পৃষ্ঠপোষকতানির্ভর ক্ষমতার রাজনীতি ও আধিপত্যের পুরোনো সংস্কৃতি নতুন রূপে আবারও প্রতিষ্ঠিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

বাংলাদেশের সাধারণ মানুষ শুধু একটি শোষক রাজনৈতিক গোষ্ঠীকে আরেকটি গোষ্ঠী দিয়ে প্রতিস্থাপন করার জন্য জীবন বাজি রেখে জুলাইয়ের অভ্যুত্থানে অংশ নেয়নি।  জুলাইয়ের প্রকৃত অঙ্গীকার ছিল আরও গভীর—রাষ্ট্র ও রাজনীতির কাঠামোগত পরিবর্তন।

সেই পরিবর্তনের স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করবে না; তরুণদের দলীয় শক্তি বা পেশিশক্তি হিসেবে কাজে লাগাবে না; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে পরিচালিত করবে না; আর সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্ভোগকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার বানাবে না।

এই পশ্চাদপসরণের সমালোচনা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে লক্ষ্য করে নয়। বরং এটি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এক গভীর ও প্রাতিষ্ঠানিক অভ্যাসকে চিহ্নিত করার চেষ্টা।

এর স্পষ্ট প্রতিফলন দেখা গেছে সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ডে। মনোনয়ন প্রক্রিয়া খুব দ্রুতই পরিণত হয়েছিল রাজনৈতিক হিসাব-নিকাশ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার হুমকির এক প্রতিযোগিতায়।

ভোটগ্রহণ শুরুর বহু আগেই পরিবহন টার্মিনাল, স্থানীয় বাজার, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এবং বিভিন্ন কমিটির নিয়ন্ত্রণ নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে যে সংঘাত শুরু হয়েছিল, তা আবারও সহিংসতার পরিচিত চিত্র সামনে নিয়ে আসে।

এর চেয়েও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজনৈতিক সুবিধাবাদীদের দ্রুত পুনর্বাসন। যারা দীর্ঘদিন আগের স্বৈরশাসনের অনুগত হিসেবে কাজ করেছেন, তারাই রাতারাতি নিজেদের গণতন্ত্রের একনিষ্ঠ সমর্থক হিসেবে উপস্থাপন করে সেইসব রাজনৈতিক দলে জায়গা করে নিয়েছেন, যারা পুরোনো ব্যবস্থার অবসানের দাবি করছে।

কিছু ব্যক্তিকে এমন অস্ত্রসহ গ্রেপ্তারও করা হয়েছে, যেসব অস্ত্র একসময় আগের শাসনব্যবস্থার ভয় ও দমননীতির প্রধান হাতিয়ার ছিল।

অর্থাৎ, পুরোনো রাজনৈতিক সংস্কৃতিকে টিকে থাকার জন্য কোনো পাল্টা-অভ্যুত্থানের প্রয়োজন হয়নি; সেটি নতুন রাজনৈতিক ব্যবস্থার ভেতরেই নিজের প্রতিরূপ তৈরি করে নিয়েছে। কারণ, কেবল স্লোগান দিয়ে গণতন্ত্র গড়ে ওঠে না, গণতন্ত্রের ভিত্তি গড়ে ওঠে প্রতিষ্ঠানগুলোর আচরণ ও কার্যপ্রণালির ওপর।

কোনো রাজনৈতিক দল একদিকে রাষ্ট্র সংস্কারের জোরালো আহ্বান জানাতে পারে, আবার অন্যদিকে একই সঙ্গে বিশেষ সুবিধাভোগী একটি ক্ষমতার কাঠামোও পরিচালনা করতে পারে। তারা প্রতিটি জনসভায় জুলাইয়ের শহীদদের স্মরণ করতে পারে, কিন্তু নীরবে আবারও সেই পুরোনো ওপর থেকে নিচে নিয়ন্ত্রিত দলীয় কাঠামো, লেনদেননির্ভর মনোনয়ন প্রক্রিয়া এবং স্থানীয় প্রভাবশালীদের নেটওয়ার্ক পুনর্গঠন করতে পারে, যে ব্যবস্থার ওপর ভর করেই অতীতের সরকারগুলো টিকে ছিল।

যখন রাজনৈতিক ভাষা বদলায়, কিন্তু ক্ষমতার কাঠামো ও প্রণোদনা অপরিবর্তিত থাকে, তখন নতুন শব্দচয়ন কেবল একটি মুখোশে পরিণত হয়। বাংলাদেশে প্রতিটি রাজনৈতিক পালাবদলের সময়ই এই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে। প্রতিটি নতুন সরকারই পুরোনো ধারা ভাঙার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই পুরোনো চক্রেই ফিরে গেছে।

এই রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘস্থায়িত্বের কারণ হলো, বাংলাদেশের শাসনব্যবস্থা মূলত আদর্শিক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে নেই; এটি টিকে আছে পৃষ্ঠপোষকতাভিত্তিক এক শক্তিশালী নেটওয়ার্কের ওপর।

এখানে ক্ষমতার প্রকৃত প্রশ্নগুলো আদর্শ নয়, বরং লেনদেনকেন্দ্রিক। কার প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে, কে বিচারিক সুরক্ষা পায়, কে স্থানীয় কমিটির নিয়ন্ত্রণ নেয়, কে সরকারি প্রকল্পের দরপত্র দখল করে, কিংবা কার একটি ফোনকলেই থানার পুলিশ সক্রিয় হয়ে ওঠে, এসবই হয়ে ওঠে ক্ষমতার প্রকৃত মাপকাঠি।

এই পৃষ্ঠপোষকতার সংস্কৃতিই যেন রাষ্ট্রের অলিখিত সংবিধান। রাজনৈতিক জোট বদলায়, নির্বাচনী ইশতেহার পরিবর্তিত হয়, কিন্তু রাজনৈতিক ক্ষমতা মানেই রাষ্ট্রীয় সম্পদে অবাধ প্রবেশাধিকার এই ধারণা অটুট থেকে যায়।

বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বালুমহাল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, প্রশাসনিক নিয়োগ এবং সরকারি ঠিকাদারি নিয়ে যে প্রতিযোগিতা চলছে, সেটিই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ সম্পর্কে সবচেয়ে বাস্তব ও সতর্কবার্তামূলক চিত্র তুলে ধরে।

এই বাস্তবতা জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ‘এর নৈতিক পুঁজি’কে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে। কারণ, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর একটি বড় সক্ষমতা হলো তরুণদের আদর্শবাদী শক্তিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগানো এবং ধীরে ধীরে সেটিকে ক্ষমতা প্রয়োগের হাতিয়ারে রূপান্তর করা।

যেসব শিক্ষার্থী একসময় রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছিলেন, তারাই এখন পদ-পদবি, প্রভাব কিংবা অন্যান্য সুবিধার প্রলোভনে পুরোনো পৃষ্ঠপোষকতানির্ভর রাজনীতির নতুন বাহিনীতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। কোনো ছাত্রসংগঠন যদি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল দখল করে, প্রতিপক্ষকে ভয়ভীতি দেখায় কিংবা সহিংসতার আশ্রয় নেয়, তাহলে তারা যে পতাকাই বহন করুক না কেন, বাস্তবে তারা সেই পুরোনো রাজনীতিই চর্চা করছে।

একই সঙ্গে নতুন রাষ্ট্রব্যবস্থার ভিত্তি হিসেবে প্রতিশোধকে প্রতিষ্ঠা করার একটি বিপজ্জনক প্রবণতাও দেখা যাচ্ছে। অতীতের অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করা নিঃসন্দেহে প্রয়োজন, কিন্তু বিচার এবং প্রতিশোধ এই দুটি বিষয় এক নয়।

প্রকৃত বিচার প্রতিষ্ঠিত হয় নিরপেক্ষ প্রমাণ, আইনের যথাযথ প্রক্রিয়া এবং এমন স্বাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে, যা ক্ষমতার পালাবদলের পরও কার্যকর থাকে। অন্যদিকে প্রতিশোধ পরিচালিত হয় রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা তালিকা ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের মাধ্যমে।

বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একটি নতুন সরকার বিপুল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। একই সঙ্গে একটি বিস্তৃত সংস্কার সনদ গণভোটে অনুমোদন পেয়েছে। তবে সংস্কার বাস্তবায়নের ধাপ ও পদ্ধতি নিয়ে বিরোধী দল ইতোমধ্যে সংসদ বর্জন করেছে।

এই নতুন রাজনৈতিক অধ্যায়ের কেবল মঞ্চের জোরালো বক্তৃতা বা উচ্চকণ্ঠ প্রতিশ্রুতির মাধ্যমে প্রকৃত মূল্যায়ন হবে না। বরং দেখা হবে, ক্ষমতাসীনরা এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কীভাবে আচরণ করে, যেগুলোর ওপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ নেই।

যে সংস্কার সনদের কথা বলা হচ্ছে, তা কি সত্যিই বাস্তবায়িত হবে, বিশেষ করে যেখানে তা নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণ করে? যদি রাজনৈতিক শক্তিগুলো এখনও ক্ষমতাকে মালিকানা, রাষ্ট্রীয় সম্পদকে অনুগ্রহ এবং ক্ষমতা রক্ষাকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখে, তাহলে কেবল ক্ষমতার আসনে বসা মানুষের পরিবর্তন হবে; রাষ্ট্রের চরিত্র বদলাবে না।

জুলাই যে সম্ভাবনার জানালা খুলে দিয়েছিল, সেটি দ্রুত সংকুচিত হচ্ছে। নতুন ঘরে যদি পুরোনো আসবাবই তুলে আনা হয়, তাহলে বদলাবে শুধু নামফলক, বাস্তবতা নয়।

লেখক: মো. ওবায়দুল্লাহ যুক্তরাষ্ট্রের University of Virginia-এর রাজনীতি বিভাগের পিএইচডি গবেষক। তিনি ঢাকার Daffodil International University-এর উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভিজিটিং স্কলার হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

স্কাই টাইমস/তানভীর /৭ জুলাই 

বিষয় : বাংলাদেশের নতুন রাজনীতি

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাংলাদেশের নতুন রাজনীতি দ্রুতই পুরোনো হয়ে উঠছে

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x