মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

আওয়ামী লীগ বট ফোর্স ব্যবহার করে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে: সাদ্দাম

ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

আওয়ামী লীগ বিপুল অর্থ ব্যয় করে গড়ে তোলা বট ফোর্স ব্যবহার করে ছাত্রশিবিরের নামে ভুয়া আইডি খুলে দীর্ঘদিন অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ছাত্রশিবিরের জনশক্তি আত্মগঠন ও সৃজনশীল কাজে সময় ব্যয় করে। বট আইডির মাধ্যমে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা গালিগালাজের রাজনীতি ছাত্রশিবির সমর্থন করে না। 

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘ সময় ধরে বিপুল অর্থ ব্যয় করে একটি বড় বট নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তাঁর দাবি, সেই নেটওয়ার্ক থেকেই ছাত্রশিবিরের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ প্রচারণা চালানো হয়। পরে এসব কর্মকাণ্ডের দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে আরও কয়েকটি বড় রাজনৈতিক দলও পরিকল্পিতভাবে বিপুল সংখ্যক বট আইডি তৈরি করছে। তাঁর দাবি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাদের বট আইডি খোলার নির্দেশনার তথ্যও প্রকাশ্যে এসেছে।

ছাত্রশিবির সভাপতি বলেন, পরিকল্পিতভাবে এসব ভুয়া আইডি ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে এবং গুজব ছড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

নুরুল ইসলাম সাদ্দাম জানান, ছাত্রশিবিরের নিজস্ব একটি অনলাইন আচরণবিধি রয়েছে, যা সংগঠনের প্রতিটি সদস্যকে অনুসরণ করতে হয়। কেউ সেই নীতিমালা লঙ্ঘন করে অনলাইনে অশালীন আচরণ বা গালিগালাজে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, সাইবার পরিসরে শালীন, দায়িত্বশীল ও যুক্তিনির্ভর পরিবেশ গড়ে তুলতেই ছাত্রশিবির কাজ করছে। 

স্কাই টাইমস/ টিএম/ ৭ জুলাই 

বিষয় : ছাত্রশিবির

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ বট ফোর্স ব্যবহার করে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে: সাদ্দাম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x