সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

রুমিন ফারহানা

 ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, দেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনার কোনো আইনগত বাধা নেই।

সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, আইনগতভাবে দেশে ফিরতে কোনো বাধা নেই। তবে দেশে ফেরার পর তাকে প্রচলিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আত্মসমর্পণ করতে পারেন এবং প্রয়োজন হলে আদালতে জামিনের আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

রুমিনের বক্তব্য অনুযায়ী, দেশে ফেরার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে আইনের বিধান অনুযায়ী বিষয়টি পরিচালিত হওয়াই স্বাভাবিক।

এ সময় বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়েও কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভার প্রচলন রয়েছে। বাংলাদেশেও এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা উচিত।

তার মতে, ছায়া মন্ত্রিসভা কার্যকরভাবে কাজ করতে পারলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়মিত পর্যালোচনা করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারের নীতি ও সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনা এবং বিকল্প নীতিগত প্রস্তাব দেওয়ার সুযোগ তৈরি হবে।

রুমিন ফারহানা বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা শুধু সরকারের সমালোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে কোথায় সমস্যা রয়েছে এবং কীভাবে সেগুলোর উন্নয়ন করা যায়—সে বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব দিতে পারলে ছায়া মন্ত্রিসভা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

তার ভাষ্য, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং বিকল্প নীতির ধারণা জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে রুমিন ফারহানার সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।।

স্কাই টাইমস/ মাকসুদ/ ০৬ জুলাই

বিষয় : শেখ হাসিনা রুমিন ফারহানা

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x