সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

নরওয়ের বিপক্ষে কখনো জেতেনি ব্রাজিল, এবার কি ভাঙবে আক্ষেপ?

ব্রাজিল বনাম নরওয়ে

বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও নরওয়ের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি সেলেসাওরা। দুই দলের চারটি মুখোমুখি লড়াইয়ে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, আর বাকি দুটি শেষ হয়েছে ড্রয়ে। ফলে এবার ইতিহাস বদলে প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ব্রাজিল।

দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৮ সালে নরওয়ের রাজধানী অসলোতে একটি প্রীতি ম্যাচে। সে সময় কার্লোস আলবার্তো সিলভার অধীনে নতুন দল গড়ার পথে ছিল ব্রাজিল। ম্যাচে রোমারিওর গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় লড়াই। 

এর প্রায় নয় বছর পর, ১৯৯৭ সালে আবারও অসলোতে মুখোমুখি হয় দুই দল। মারিও জাগালোর অধীনে রোনালদো, রোমারিও ও ডেনিলসনদের নিয়ে শক্তিশালী দল গড়েছিল ব্রাজিল। তবে সবাইকে চমকে দিয়ে নরওয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়। টোরে আন্দ্রে ফ্লো জোড়া গোল করেন, অন্য দুটি গোল আসে ইয়াকবসেন ও ওস্টেনস্টাডের পা থেকে। ব্রাজিলের হয়ে গোল করেন রোমারিও ও ডেনিলসন।

দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াই হয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ব্রাজিল আগেই শেষ ষোলো নিশ্চিত করলেও পূর্ণ শক্তির দল মাঠে নামায়। ৭৮ মিনিটে বেবেতোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে ছয় মিনিট পর টোরে আন্দ্রে ফ্লো সমতা ফেরান।

ম্যাচের শেষ মুহূর্তে বক্সের ভেতর ফাউলের কারণে পেনাল্টি পায় নরওয়ে। কেতিল রেকডাল স্পট কিক থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানের ঐতিহাসিক জয় এনে দেন। বিশ্বকাপের অন্যতম বড় অঘটন হিসেবে ম্যাচটি এখনো স্মরণীয়।

দুই দলের সর্বশেষ দেখা হয় ২০০৬ সালে আরেকটি প্রীতি ম্যাচে। অন্তর্বর্তীকালীন কোচ দুঙ্গার অধীনে নতুন ব্রাজিল দল অসলো সফরে গেলেও জয়ের অপেক্ষা শেষ হয়নি। ড্যানিয়েল কারভালহোর গোলে এগিয়ে যাওয়ার পর মর্টেন গ্যামস্ট পেডারসেন গোল করে নরওয়েকে ১-১ সমতা এনে দেন।

এরপর দীর্ঘ দুই দশক দুই দলের আর কোনো ম্যাচ হয়নি। এবার আবার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। ব্রাজিল কি শেষ পর্যন্ত নরওয়ের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস বদলাতে পারবে, নাকি নরওয়ে ধরে রাখবে নিজেদের অপরাজিত রেকর্ড সেই প্রশ্নের উত্তর মিলবে মাঠের লড়াইয়েই। 

স্কাই টাইমস/ টিএম/ ৫ জুলাই 

বিষয় : ব্রাজিল নরওয়ে

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনো জেতেনি ব্রাজিল, এবার কি ভাঙবে আক্ষেপ?

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x