সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না পাকেতা

প্রতীকি ছবি

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকেতা। 

এতে করে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝমাঠে বড় ধরনের পরিবর্তন আনতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। তবে সেই ম্যাচে পাকেতার অনুপস্থিতি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। 

ছবি: নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে ট্রেইনিংয়ে বেশ ফুরফুরে মেজাজে নেইমাররা

জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন পাকেতা। কাসেমিরো ও ব্রুনো গুইমারেসের সঙ্গে মাঝমাঠে দায়িত্ব পালন করলেও প্রথমার্ধে চোট পান তিনি। বিরতির পর আর মাঠে নামতে পারেননি এবং এরপর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো পাকেতার মাঠে ফেরার সম্ভাব্য সময় জানায়নি। তবে দল-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ব্রাজিল যদি ফাইনালে উঠতে না পারে, তাহলে চলমান বিশ্বকাপে আর তাঁর খেলার সম্ভাবনা খুবই কম।

পাকেতার অনুপস্থিতিতে আনচেলত্তির সামনে কয়েকটি বিকল্প রয়েছে। প্রয়োজন হলে দানিলো সান্তোসকে মাঝমাঠে সুযোগ দেওয়া হতে পারে। আবার কৌশলগত পরিবর্তন এনে আরও আক্রমণাত্মক একাদশ গড়তে এন্দ্রিক কিংবা গাব্রিয়েল মার্তিনেল্লিকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।

অন্যদিকে, ঊরুর চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছেন রাফিনিয়া। গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। বর্তমানে ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন

বিষয় : বিশ্বকাপ ব্রাজিল

SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না পাকেতা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মাহাবুব আলম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x