জুলাই নিয়ে সকল পক্ষের হতাশা রয়েছে। জুলাই প্রায় কারোরই প্রত্যাশা পূরণ করতে পারেনি। একেকপক্ষের একেক রকমের চাওয়া ছিল এবং সেগুলোর অধিকাংশই ছিল নিজ নিজ দৃষ্টিভঙ্গি, চিন্তা, রুচি, মতাদর্শ ও হুইমের জায়গা থেকে।
কারো হয়তো হতাশা রবিন্দ্রনাথের লেখা জাতীয় সংগীত পাল্টানো যায়নি, কারো হতাশা শরিয়া কায়েম করা যায়নি, কারো হতাশা দেশে এলজিবিটিকিউ কম্যুনিটি বিয়ের অধিকার পায়নি, কারো হতাশা মেয়েদের বোরখা পরানোর আইন করা যায়নি, কারো হতাশা মেয়েরা হাফপ্যান্ট পরে ঘুরবে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট খাবে সেই পরিবেশ আসেনি।
যেকোন বিপ্লব ও গণঅভ্যুত্থানে প্রত্যাশা থাকে আকাশচুম্বি, অধিকাংশ ক্ষেত্রে অবাস্তব ও কাল্পনিক। ফলে সকল পক্ষের প্রত্যাশা পূরণ না হওয়ার এসব হতাশা সেভাবে ধর্তব্য না।
কিন্তু আমরা যদি হলিস্টিক এপ্রোচে দেখি এবং নির্মোহভাবে বিচার করি, আমাদের সামিগ্রক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত বাস্তবতায় বিগত দুই বছরে কী কী মৌলিক পরিবর্তন বাস্তবিক অর্থেই ঘটা সম্ভব ছিল আর কী কী হয়নি, তাহলেও নিশ্চয়ই হতাশ হওয়ার ও প্রতারিত বোধ করার বেশ কিছু কারণ খুঁজে বের করা যাবে।
আর প্রাপ্তির হিসাব করলে, লিস্ট ধরে ধরে না বলে এক কথায় বলা যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জুলাই অনেক বড় ঘটনা হিসেবে হাজির থাকবে। আমরা এখনো জুলাইয়ে বসবাস করছি বলে সেটা হয়তো পুরোপুরি অনুধাবন করতে পারছি না। সময়ের দূরত্ব যত বাড়বে, প্রাপ্তির অনুভূতি তত স্পর্শ্যগ্রাহ্য হয়ে উঠবে।
জুলাইয়ের কাছে আমার ব্যক্তিগত প্রত্যাশা ছিল জীবনে অন্তত একদিন দেশে থেকে ভয়ডরহীন ভাবে কথা বলতে পারবো। সেটি পূরণ হয়েছে এবং প্রায় ২ বছর ধরে উপভোগ করছি, আমি কৃতজ্ঞ।
মুক্তিযুদ্ধ নিয়েও সকল পক্ষের মধ্যে হতাশা ছিল। এই সকল পক্ষ বলতে বুঝাচ্ছি মুক্তিযুদ্ধের পক্ষে থাকা ও অংশগ্রহণকারী পক্ষসমূহ। মুক্তিযোদ্ধারা একে অপরের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছেন। সে হতাশা আজো আছে। কিন্তু মুক্তিযুদ্ধে আমাদের অর্জন অনেক বিশাল। স্বাধীনতার কারণে দেশ অনেক দূর এগিয়েছে। অবশ্যই আরও বহুদূর আগাতে পারতো।
ফলে হতাশাকে আমাদের দুই ভাগে দেখা দরকার। একটা হলো আকাশকুসুম হতাশা আরেকটা হলো বাস্তবিক হতাশা। বাস্তবিক হতাশাগুলো কাউন্ট করা উচিত।
বৃহত্তর আওয়ামীপন্থী বুদ্ধিজীবিরা আকাশকুসুম হতাশাগুলোকে সামনে এনে দেখাতে চান জুলাই কেবল ক্ষমতার পালা বদলের উপলক্ষ্য ছিল ও জনগণ পুরোপুরি প্রতারিত হয়েছে। প্রগতিশীল ঘরানার গোঁফওয়ালা বুদ্ধিজীবিদের অনেকেও অত্যন্ত চতুরতার সাথে এই চক্রান্তে যোগদান করেছেন। জুলাইকে যতভাবে প্রতারণা, হতাশা ও বেহাত হিসেবে দেখানো যায়।
অবশ্য তাদের পদ্ধতিটা অত্যন্ত সুক্ষ্ম। কিন্তু দেশে অন্তত ১০ জন লোক তো আছে যারা এসব সুক্ষ্ম চালাকি ধরতে পারে। জুলাই নিয়ে কারা কী উদ্দেশ্যে কেবলই হতাশার চিত্র আঁকে তা আমাদের বুঝতে পারতে হবে।
স্কাই টাইমস/ এমএ/ ০২ জুলাই
বিষয় : জুলাই আন্দোলন

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬