ঢাকা: শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে প্রথমে তাদের চাকরি ছাড়তে হবে এবং তার পর নির্বাচনে যেতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন শিক্ষকতায় বহাল থেকে নির্বাচন না করেন। যদি তারা নির্বাচন করতে চান, তাহলে যেন শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে নির্বাচনে অংশ নেন।
এ বিষয়ে দ্রুত একটি নতুন আইন প্রণয়নের জন্য সুপারিশ করবেন বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, শিক্ষকতা একটি পবিত্র পেশা এবং এর সঙ্গে রাজনীতি বা নির্বাচনের সরাসরি সংঘাত এড়াতে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, বাংলাদেশের স্থানীয় নির্বাচনের সময় এমপিওভুক্ত অনেক শিক্ষক নির্বাচনে অংশ নেন। নির্বাচনে জয়যুক্ত হলে তারপর চাকরি ছেড়ে দিয়ে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেন। এই পদ্ধতির লাগাম টানতে চায় সরকার।
তবে বিরোধী দল জামায়াত ইসলাম চায় শিক্ষকদেরও নির্বাচনেও সুযোগ দেয়া উচিত।
বিশ্লেষকদের মতে, জামায়াতের প্রার্থীদের একটি অংশ শিক্ষক রয়েছেন। যার কারণে জামায়াত এই দাবি করছেন। অন্যদিকে সরকার এই সিদ্ধান নিয়ে জামায়াতকে চাপে রাখতে চায়।
স্কাই টাইমস/আহসান তানিল/ ২ জুলাই
বিষয় : শিক্ষামন্ত্রী নির্বাচন

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬