সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
SKY TIMES: A Leading Bangla News Portal in Bangladesh

বদলির তদবিরে অফিসে ঢুকতেই কষ্ট হয়: শিক্ষামন্ত্রী

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন ও তদবির নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত ভিড়ের কারণে নিজ দপ্তরে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই মিলনায়তনে আয়োজিত ‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।মন্ত্রী বলেন, বদলির আবেদন নিয়ে বিপুল সংখ্যক শিক্ষক মন্ত্রণালয়ে আসেন। এ কারণে অনেক সময় তিনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের জন্যও নিজ নিজ অফিস কক্ষে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। তার ভাষ্য, বেশিরভাগ শিক্ষকই ঢাকায় বদলি হওয়ার আগ্রহ প্রকাশ করেন।তিনি জানান, বাস্তবতা বিবেচনায় প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। এতে স্থানীয় পর্যায়েই অধিকাংশ বদলির আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে এবং অপ্রয়োজনীয়ভাবে মন্ত্রণালয়ে ভিড় কমবে।ড. এহছানুল হক মিলন আরও বলেন, শিক্ষকদের বক্তব্য শুনলে অনেক সময় মনে হয় যেন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ই ঢাকায় অবস্থিত। কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষকের প্রয়োজন রয়েছে। তাই বদলি ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখতে উপজেলা পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্কাই টাইমস/ এমএ/ ২১ জুলাই

বদলির তদবিরে অফিসে ঢুকতেই কষ্ট হয়: শিক্ষামন্ত্রী